হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা করবে ইরান, জাহাজ প্রবেশ করলেই নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেক্স :

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই বলেছেন, কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালির বাইরে নতুন একটি ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা করবে তেহরান। ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে সেটিকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজাই।

রেজাই বলেন, যুক্তরাষ্ট্র যেখান থেকে নৌ অবরোধ শুরু করেছে, সেখান থেকেই নতুন এই নিয়ন্ত্রিত অঞ্চল শুরু হবে। অঞ্চলটি উপসাগরের বিভিন্ন এলাকায় বিস্তৃত থাকবে।

তিনি আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন একটি আন্তর্জাতিক করিডর নির্ধারণ করা হয়েছে। ওমানের সঙ্গে আলোচনা করেই করিডরটি ঠিক করা হয়েছে।

রেজাই বলেন, ‘নতুন করিডরটি পরিচালনা করবে ইরান। ওমানের ভাইদের সঙ্গে আলোচনা করেই এটি নির্ধারণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান হরমুজ প্রণালি বন্ধ রেখেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়েছে এবং বেড়েছে দাম।

এদিকে হরমুজ প্রণালির নাম পরিবর্তনের কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রণালিটির নাম পরিবর্তন করে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথা বিবেচনা করছেন তিনি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *