কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেক্স :ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে ধারণা করছে পুলিশ। খবর এনডিটিভির

শনিবার (৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়, শুক্রবার রাত প্রায় ১১টা ৪০ মিনিটে কৈপামঙ্গলম এলাকার পানাম্বিকুন্নুতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্যমতে, তরুণদের বহনকারী গাড়িটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা আটজনই ঘটনাস্থলে মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে গাড়ি থেকে নিহতদের বের করে আনেন।

পরে তাদের লাশ ত্রিশুর মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটির নম্বরপ্লেট তামিলনাড়ুর। নিহতরা তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাড়িটি গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *