নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে আবহমান বাংলার ঐতিহ্য ৩০তম নৌকাবাইচ দেখতে জড়ো হয়েছেন হাজারো জনতা। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই নদীর দুই পাড় কানায় কানায় ভরে যায়।
উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারের বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নৌকাবাইচ দেখতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন করেছে সিলেট জেলা প্রশাসন।
লাউতা ইউনিয়নের বাহাদুরপুর এলাকার বাসিন্দা সেলিম উদ্দিন বলেন, নানা প্রতিকুলতা পেরিয়ে আমরা নৌকাবাইচ সফলভাবে আয়োজন করেছি। সবার সহযোগিতায় এটি সম্পন্ন হবে এবং এ আয়োজনে উদ্রবাদীরা যে বিবাদ সৃষ্টির পায়তারা করেছে সেটির কবর রচিত হলো।
সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন বলেন, বাংলার ঐতিহ্য উপভোগ করতে লাখো জনতার উপস্থিতি বলে এ অঞ্চলে শান্তির ধর্ম ব্যবহার করে কেউ অশান্তি করে ঠিকতে পারবে না।ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, নৌকাবাইচ দেখতে দুই জেলার মানুষ সোনাই নদীর দুই তীরে জড়ো হয়েছেন। স্থানীয় সংসদ সদস্য এমরান চৌধুরীসহ প্রশাসনের দায়িত্বশীলরা আসবেন। সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হবে।