তিব্বতে নিহত ও নিখোঁজের তথ্য জানাল চীনা গণমাধ্যম

আন্তর্জাতিক ডেক্স:

হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যায় তিব্বতে তিনজন নিহত হয়েছেন। নিখোঁজের সংখ্যা ৫৫৮ জন। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, নেপালে তাদের ১০০ নাগরিক নিখোঁজ হয়েছেন।

চীনে তিব্বত ‘শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল’ নামে পরিচিত। সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, সেখানকার একটি বন্দরে ভূমিধসের ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনজন নিহতের তথ্য জানা গেছে। নিখোঁজ ৫৫৮ জনের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। তারা স্থানীয় একটি গ্রামের বাসিন্দা।

এএফপি জানিয়েছে, বুধবারের ওই বন্যায় তিব্বতের বাণিজ্যকেন্দ্র গিরংয়ে কাদা ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত ভবনগুলোর ওপর আছড়ে পড়ে। এতে ২৬০ জন বিদেশিসহ ৫৫৮ জন নিখোঁজ হন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, নিখোঁজ বিদেশিদের মধ্যে পর্যটক ও তীর্থযাত্রী আছেন। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। নিখোঁজের তথ্যও যাচাই করা হচ্ছে।

এ সময় লিন আরও জানান, দুর্যোগকবলিত নেপালের অংশে নিখোঁজ চীনা নাগরিকের সংখ্যা প্রায় ১০০ জন। কাঠমান্ডুর কর্তৃপক্ষের কাছে আরও যাচাইকৃত তথ্য চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *