খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে বিরত রাখতে পারে: আইজিপি

 

মাহফুজ আহমেদঃ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) **** বলেছেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মতো গুণাবলি বিকাশে সহায়তা করে, যা পুলিশিংয়ের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধন উপলক্ষে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে এপিবিএন ২-১ গোলে ডিএমপিকে পরাজিত করে।

এপিবিএনের অতিরিক্ত আইজি হাসিব আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, -এর প্রতিনিধিবৃন্দ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে পুলিশ সদস্যদের মধ্য থেকে বাছাই করে একটি ফুটবল দলও গঠন করা হয়েছে।

তিনি বলেন, পুলিশের দায়িত্ব অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা পুলিশ সদস্যদের আরও কর্মক্ষম, আত্মবিশ্বাসী ও দায়িত্ব পালনে সক্ষম করে তোলে। তিনি আশা প্রকাশ করেন, পুলিশের এই উদ্যোগ দেশের যুবসমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখবে।

আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশের ক্রীড়া চর্চার গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। পুলিশের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন। নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ড পুলিশ দলের অন্যতম অনুশীলন কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে এখান থেকে আরও দক্ষ খেলোয়াড় তৈরি হবে।

অনুষ্ঠানের শেষে প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের শৃঙ্খলা, সৌহার্দ্যপূর্ণ আচরণ ও ক্রীড়াসুলভ মনোভাবের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান আইজিপি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *