বন্যায় ভূমিধসকবলিত এলাকা পরিদর্শন করবেন বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক:

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম এবং আশেপাশের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

এই প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সকালে চট্টগ্রামে বিভিন্ন দুর্যোগে আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেবেন, স্থানীয় প্রশাসন ও সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *