নিজস্ব প্রতিবেদক :
দেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০ জন, খুলনা বিভাগে ২২ জন, ময়মনসিংহ বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে দুইজন রয়েছেন।
িএই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগে এবং অন্যজন খুলনা বিভাগে মারা গেছেন।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৬৮ জন।