আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে যাওয়ার সময় নৌকাডুবি, কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়াতে বন্যা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। শুক্রবার দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে যাওয়ার পথে নৌকাডুবিতে ঝর্না (১২) নামে এক কিশোরী নিখোঁজ হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ জুলাই) সকালে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ঝর্না স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্যার পানিতে ঘরবাড়ি প্লাবিত হওয়ায় আব্দুল মালেক তার পরিবারের সদস্যদের নিয়ে নৌকাযোগে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে রসুলাবাদ এলাকায় প্রবল স্রোতে নৌকাটি আকস্মিকভাবে উল্টে যায়। নৌকায় থাকা পরিবারের অন্য সদস্যরা সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও, মুহূর্তের মধ্যে পানির তীব্র স্রোতে তলিয়ে যায় ১২ বছরের কিশোরী ঝর্না।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার হয়।

উদ্ধারে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল তলব করা হয়েছে।

চকরিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক দিদারুল হক বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেছে। পরে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।’

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *