নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেল ৪টায় নিজ বাড়ির পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
শিশু দুইজন ৭নং চর রমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খন্দকার পাড়া আমার জুমা মসজিদ এলাকা মো. মনজুর ও রিয়াজের ছেলে ও মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ও জেঠাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে এক শিশু অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপর শিশুটিও পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে রামগতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার মাসুদ জাহান জানান, ‘শিশু দুইজনকে হাসপাতাল আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে আমরা দুইজনকে মৃত ঘোষণা করি।’
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
লিটন দেওয়ান বলেন, ‘শিশু দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থানে আমার পুলিশ পাঠিয়েছি, বিস্তারিত খবর পেলে বলতে পারব।’