চা পাতা দিয়ে ঘরেই করুন ফেসিয়াল স্ক্রাব ও পেডিকিউর

লাইফ স্টাইল :

রোজ সকালে চা ছাঁকার পর ব্যবহৃত পাতাগুলো সাধারণত ফেলে দেওয়া হয়। এই পাতা ফেলে না দিয়ে তা দিয়ে রূপচর্চা করা যেতে পারে। এতে বাড়তি খরচ ছাড়াই ত্বক সুন্দর থাকবে।

প্রাকৃতিক ‘ফেসিয়াল স্ক্রাব’
ব্যবহৃত চা পাতার টেক্সচার বা গঠন কিছুটা দানাদার প্রকৃতির হয়, যা ত্বকের জন্য একটি চমৎকার স্ক্রাব বা এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। গ্রিন টি-র পাতা হলে সবচেয়ে ভালো হয়। এটি ত্বকের মরা চামড়া দূর করে, লোমকূপের মুখ পরিষ্কার করে এবং কেমিক্যালযুক্ত দামি স্ক্রাবের চেয়ে অনেক নিরাপদ।

কীভাবে ব্যবহার করবেন
এক টেবিল চামচ ঠান্ডা চা পাতার সঙ্গে সামান্য মধু বা নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১-২ মিনিট হালকা হাতে বৃত্তাকারে ম্যাসাজ করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

ঘরোয়া ‘ফুট সোক’
পায়ের ক্লান্তি ও পেশির টান দূর করতে চায়ের পাতা কার্যকরী। চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান পায়ের খসখসে চামড়া নরম করে।

ব্যবহার পদ্ধতি

চা তৈরির পর ব্যবহৃত পাতাগুলো রেখে দিন। একটি বড় গামলায় হালকা গরম পানি নিয়ে তাতে এই চা পাতা এবং কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। ১৫-২০ মিনিট ওই পানিতে পা ডুবিয়ে রাখুন। সূত্র: এই সময়

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *