নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণে-এর বর্ধিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের কৃতি সন্তান মো. হাবিবুর রহমান।
নতুন এ দায়িত্ব পাওয়ায় আলীপুর ইউনিয়নসহ দশমিনা উপজেলার বিভিন্ন মহলে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে মো. হাবিবুর রহমান সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।