মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত ৮টা ২ মিনিটে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফিয়ার ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

রাকিবুল হাসান বলেন, আজ রাত ৮টা ২ মিনিটে মিরপুর-৬ নম্বরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে রাত ৮টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে বর্তমানে আমাদের ছয়টি ইউনিট কাজ করছে। আগুন ভবনটির বেজমেন্টে লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার সকারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

 

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *