জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ ওয়ারেন্টি গ্রেফতার

আজাদ হোসেন,চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে রাজু আহমেদ ( ২৮), ফারুক হোসেন (৩২) , আব্দুল জব্বার (২২) ও রাজন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) ভোরের দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু আহমেদ উপজেলার হাসাদাহ বাজার পাড়ার সোহরাব হোসেনের ছেলে, ফারুক হোসেন বাঁকা গ্রামের সাহাবুল মন্ডলের ছেলে ,আব্দুল জব্বার একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে ও রাজন ডুমুরিয়া গ্রামের ইউনুছ মন্ডলের ছেলে ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একাধিক টিম পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *