ইসরায়েলকে লেবাননের ভূখণ্ড ছাড়তে হবে, না হলে অপমানজনক পরাজয়ের মুখে পালাতে হবে: ইসমাইল কানি

আন্তর্জাতিক ডেক্স :

লেবাননের সমগ্র ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডার ইসমাইল কানি।

বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, লেবানন প্রতিরোধের ভূমি, দখলদারদের খেলার মাঠ নয়। ইসরায়েল যদি স্বেচ্ছায় লেবাননের ভূখণ্ড ছেড়ে না যায়, তাহলে ভবিষ্যতে অপমানজনক পরাজয়ের মুখে পালাতে হবে।

এছাড়া, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা নিশ্চিত করার অঙ্গীকার কথা উল্লেখ করে তেহরান জানায়, ওই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হলে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের অবশ্যই প্রত্যাহার করতে হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *