নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে চার শিশুসহ ২০ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় স্থানীয়দের নিয়ে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, সীমান্তে চার শিশুসহ ২০ জনকে দেখতে পেয়ে তাদের বাধা দেওয়া হয়। বর্তমানে শূন্যরেখার আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে, শুকদেবপুর এলাকায় অবস্থান করছে তারা। পুশইন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সেই সাথে স্থানীয়রাও অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে।