মাদক অধিদপ্তরের কর্মকর্তা মিজানের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর শিল্পাঞ্চল থানা এলাকার একাধিক ভুক্তভোগীর অভিযোগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়দানকারী মিজান নামের এক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, হয়রানি ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।
এক ভুক্তভোগী জানান, তার ছেলে পেশায় একজন অটোরিকশা চালক। ঘটনার দিন রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তাকে আটক করা হয় বলে দাবি করেন তিনি। পরিবারের অভিযোগ, ওই সময় কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি এবং কথা বলার সুযোগও দেওয়া হয়নি।
এলাকার কয়েকজন বাসিন্দা দাবি করেন, আটক ব্যক্তিকে তারা ভালো মানুষ হিসেবে জানেন। তাদের অভিযোগ, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ লেনদেনের মাধ্যমে কিছু মানুষকে ছেড়ে দেওয়ার ঘটনাও এলাকায় আলোচনা রয়েছে।
অন্যদিকে এক নারী ভুক্তভোগী ক্যামেরার সামনে অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই তাকে গাড়িতে তোলা হয় এবং অর্থ দাবি করা হয় বলে তিনি অভিযোগ করেন।স্থানীয়দের কেউ কেউ আরও অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের পরিবর্তে সাধারণ মানুষকে হয়রানির মাধ্যমে অর্থ আদায়ের ঘটনা ঘটছে। এসব অভিযোগের বিষয়ে তারা প্রশাসনের নজরদারি ও তদন্ত দাবি করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রতিবেদক শাফায়েত হোসেন অভিযুক্ত কর্মকর্তা মিজানের সঙ্গে যোগাযোগ করলে তিনি পরে কথা বলার আশ্বাস দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *