মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন না নেইমার— জানালেন কোচ আনচেলত্তি

স্পোর্টস ডেক্স :চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি নেইমার। এ কারণে এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তাকে ছাড়াই খেলতে নামছে আনচেলত্তির শিষ্যরা।

শনিবার (১৩ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের এক পর্যায়ে নেইমারকে নিয়ে কথা বলেন কোচ কার্লো আনচেলত্তি।

চোটে পড়া নেইমার শনিবার মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন তিনি।

কার্লো বলেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে, সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে।

মরক্কো ম্যাচে না পাওয়া গেলেও হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে পাওয়ার আশায় ব্রাজিল।

উল্লেখ্য, জাতীয় দলের জার্সিতে ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন নেইমার। এরপর আর জাতীয় দলেই ডাক পাননি। চোটের শঙ্কা থাকলেও নানা নাটকীয়তার পর আনচেলোত্তি তাকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *