গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ’, বিক্ষোভের ঘোষণা ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক :

গুমের নাটক সাজিয়ে অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপসহ একাধিক অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (১৩ জুন) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হবে। মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে শনিবার রাত ৯টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *