ফিফার ৪৫ সেকেন্ডের ভিডিওতে নোরা ফাতেহির বাজিমাত

বিনোদন ডেক্স :

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ উপলক্ষে নির্মিত একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই গানের প্রথম ঝলক। মাত্র ৪৫ সেকেন্ডের টিজারেই দর্শকদের নজর কেড়েছেন এ তারকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মিউজিক ভিডিওতে নোরার অংশগ্রহণের খবর আগেই প্রকাশ পেয়েছিল। এরপর থেকেই তাঁর ভক্তরা অপেক্ষায় ছিলেন ভিডিওটির জন্য। অবশেষে ‘সির সির’ শিরোনামের গানটির ঝলক প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

প্রকাশিত টিজারে লাল-সাদা পোশাকে নোরাকে দেখা যায় প্রাণবন্ত নৃত্য পরিবেশনায়। অল্প সময়ের এ ভিডিওতেই তিনি যেন বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছেন। গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতীয় কোরিওগ্রাফার রাজিত দেব।

রাজিত জানান, ‘সির সির’ নামে এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে মরোক্কোর কাসাব্লাঙ্কায়। যেখানে শুটিং করার জন্য মোটে ১৫ মিনিট সময় পেয়েছিলেন নোরা ফতেহিসহ পুরো টিম। ওই সময়ের মধ্যেই কোটি টাকার শট বের করে এনেছি আমরা।

নোরার কথায়, ‘সির সির’ গানের মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ ঘটিয়ে এমন কিছু তৈরি করার চেষ্টা করেছি যা বিশ্বমানের এবং অনন্য। এই যেমন মরক্কো থেকে আমার কানাডার শিকড়ের কথা যেমন তুলে ধরেছি, তেমনই ভারতেরও বিশাল প্রভাব রয়েছে এই গানে। কারণ ভারত তথা দক্ষিণ এশিয়ার পক্ষ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, আজ সেকারণেই আমি এখানে।

তিনি আরো বলেন, গানটিকে আরও অর্থবহ করে তুলেছে ভারতীয়দের উপস্থিতি। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মতো একটি বিশ্বমানের ইভেন্টের জন্য এহেন মিউজিক ভিডিও তৈরি করা আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার ক্যারিয়ার যেন পূর্ণতা পেল।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *