বাহরাইনের বিপক্ষে ফুটবল ম্যাচ বাতিল করেছে ইরান

স্পোর্টস ডেক্স :

বাহরাইনের বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে ইরানের অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি বলছে, বাহরাইনসহ আরও কয়েকটি দেশের বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচ বাতিল করেছে ইরান। তবে এ সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত এলো। সম্প্রতি ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করার পর অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

যদিও ইরান ফুটবল ফেডারেশন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। বর্তমানে তুরস্কে প্রশিক্ষণ ক্যাম্পে আছে ইরানের অনূর্ধ্ব-২৩ দল। ইরানের এই সিদ্ধান্তের বিষয়ে বাহরাইনও এখনও কিছু জানায়নি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *