বিজেপি হটানোর আন্দোলনের ঘোষণা দিলেন মমতা

আন্তর্জাতিক ডেক্স :

ভোটে শোচনীয়ভাবে হারার পর প্রথম প্রকাশ্যে কর্মসূচিতে এলেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়ে তিনি বললেন, তাঁর লক্ষ্য রাজ্যের ক্ষমতা থেকে বিজেপিকে হটানো।

গত ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় লোকচক্ষুর আড়ালে চলে যান। বাড়িতেই থাকেন তিনি। তাঁর এই নীরবতায় দলের মধ্যে অনেকেই মুখ খুলতে শুরু করেন। দলের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। রাজ্যের বহু পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলরের মধ্যে অনেকে তৃণমূল থেকে পদত্যাগ করেন। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারও হন কেউ কেউ।

গতকাল মঙ্গলবার মমতা প্রকাশ্যে ধর্মতলার ওয়াই চ্যানেলে হাজির হন তৃণমূলের ধরনা কর্মসূচিতে। নির্বাচন-পরবর্তী সহিংসতা, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, পরীক্ষার জালিয়াতি ও বিজেপি সরকারের প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে এই কর্মসূচি ডেকেছিল তাঁর দল।

মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে যোগ দিয়ে হ্যান্ডমাইকে বক্তব্য দেন। তিনি শুরুতেই বলেন, আমাকে এখানে মাইক ব্যবহার করতে দেয়নি পুলিশ। তাই হ্যান্ডমাইকে বলতে হচ্ছে। ভোটে কারচুপি করে জিতেছে বিজেপি। এই ফলাফল তিনি মানেন না। বিজেপিকে হটানোর জন্য তাঁর আন্দোলন জারি থাকবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *