দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড প্রদান

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে ও দর্শনা পৌরসভায় পৃথক মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মাদকদ্রব্যের সাথে সরাসরি সংশ্লিষ্টতা থাকা ও মাদকদ্রব্য সেবনের অপরাধে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮” অনুযায়ী উপজেলার জুড়ানপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আরজিবুল হোসেনের ছেলে শাকিব হোসেন (২৬)কে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই ধরনের অপরাধে অভিযুক্ত দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা কিতাব আলী সর্দারের ছেলে আলম সরদার (৬৯) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *