পাল্টাপাল্টি হামলা বন্ধে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেক্স :

লেবাননে হামলা বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে লেবাননের সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে আর হামলা করবে না।

ওয়াশিংটনে অবস্থিত লেবানন দূতাবাস জানিয়েছে, তারা ইসরায়েলের ওপর হামলা বন্ধ করার একটি মার্কিন প্রস্তাব মেনে নিয়েছে। এর বিনিময়ে ইসরায়েলও বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধ রাখবে। এই সিদ্ধান্তটি এসেছে হিজবুল্লাহর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপের পর। দূতাবাসের এক বিবৃতির বরাত দিয়ে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই সমঝোতার আওতায় হিজবুল্লাহ ইসরায়েলের ওপর সব ধরনের হামলা চালানো থেকে বিরত থাকবে। বিপরীতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে (দাহিয়াহ) ইসরায়েলি বিমান হামলাও বন্ধ করা হবে। লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক অভিযান, তীব্র বোমাবর্ষণ এবং বড় স্থল আগ্রাসনের কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বন্ধের আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে হিজবুল্লাহর এক প্রতিনিধির সঙ্গেও তাঁর ভালো ফোনালাপ হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *