জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার ফলাফল ঘোষণার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিনন্দন বার্তায় বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনেক অভিনন্দন। এ অর্জনটি বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান এবং বিশ্বাসযোগ্যতাকে প্রতিফলিত করে। আমরা বিশ্বাস করি যে, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুমাত্রিক ভাগ করা চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা গড়ে তুলবেন।তারেক রহমান আরও বলেন, ‘আমরা তাঁর এই নতুন দায়িত্বের সাফল্য কামনা করি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *