আদ্-দ্বীন হাসপাতালকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (৩১ মে) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চলে।

এ সময় তাদের মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযানে তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ ফোর্স ছিল।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *