চুয়াডাঙ্গার দামুড়হুদায় সত্তোরোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত তরিকুল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মে বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা মেয়ের বাড়ি রামনগর থেকে থেকে একা বাড়ি ফিরছিলেন। পথে ইব্রাহিমপুর উত্তরপাড়ার এক যুবক (তরিকুল) তাকে সাহায্যের কথা বলে সঙ্গে নেয়। পরে ওই গ্ৰামের
মেন্দের মাঠ নামক এলাকায় (ইব্রাহিমপুর পার্কের পেছনে) নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
রবিবার দিবাগত রাতে ইব্রাহিমপুর মাঠ থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৫ মে) দামুড়হুদা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল মীমাংসার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
বিষয়টি দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *