খাল ও নদী খননের মাধ্যমে ভূমিকম্প মোকাবেলা করতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :ঠিকাদারের মাধ্যমে নয়, সরাসরি হাসপাতালের নিয়োগভুক্ত সেবাকর্মী হিসেবে দায়িত্ব পালনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের আউটসোর্সিং সেবাকর্মীরা।
আজ বুধবার (২০ মে) সকালে হাসপাতালের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে।
সেবাকর্মীদের দাবি, ২০২১ সাল থেকে তারা এ হাসপাতালে দায়িত্ব পালন করে আসছেন এবং এতোদিন হাসপাতাল কর্তৃপক্ষই তাদের বেতন-ভাতা পরিশোধ করতো। তবে আগামী ৩০ জুন বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর নতুন করে ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।
এ সিদ্ধান্তে চাকরির নিরাপত্তা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ১৫৭ জন সেবাকর্মী। করোনা মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করলেও এখন সরাসরি হাসপাতালের অধীনে নিয়োগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *