প্রতিবেশী দেশের স্বার্থে স্বাস্থ্য খাত অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল : ড্যাব

নিজস্ব প্রতিবেদক :তিবেশী দেশের স্বার্থ রক্ষায় পরিকল্পিতভাবে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে, যাতে রোগীরা বিদেশমুখী হতে বাধ্য হন বলে অভিযোগ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে কার্যকর চিকিৎসক সুরক্ষা আইন না থাকায় চিকিৎসকরা কর্মক্ষেত্রে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন। তাই চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত যুগোপযোগী চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি বলে জানান সংগঠনটির নেতারা।
আজ সোমবার (১৮ মে) রাজধানীর প্রেসক্লাবের সামনে শরীয়তপুর সদর হাসপাতালের ডা. নাসির উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে এক মানববন্ধনে এসব কথা বলেন ড্যাবের নেতারা।
মানববন্ধনে চিকিৎসক নেতারা বলেন, দেশে চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থা দুটোই অবহেলিত। শুধু চিকিৎসকরাই নন, স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত নার্স, টেকনোলজিস্ট, কর্মকর্তা-কর্মচারীরাও বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। এটি স্বাস্থ্যখাতে একটি বড় ধরনের বৈষম্যের চিত্র তুলে ধরে।চিকিৎসক নেতাদের অভিযোগ, চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলা ও ভিকটিমাইজেশনের ঘটনা দীর্ঘদিন ধরেই চলে আসছে। তারা দাবি করেন, মাঝখানে প্রতিবেশী দেশে চিকিৎসার জন্য ভিসা বন্ধ থাকায় এসব ঘটনার মাত্রা কিছুটা কমে এসেছিল। তবে গত কয়েক মাস ধরে আবারও দেশের স্বাস্থ্যব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টা শুরু হয়েছে, যাতে রোগীরা বিদেশমুখী হতে বাধ্য হন। এর পেছনে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *