নিজস্ব প্রতিবেদক :ফরিদপুর-রাজবাড়ী সীমান্তবর্তী ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার মাঠের মধ্যে একটি পুকুর পাড়ে মাটিচাপা দেয়া অবস্থায় এক নারী ও তার কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্থানীয় এক নারী ওই এলাকায় কাজ করতে গেলে, কুকুরকে মাটি খুড়তে দেখেন। পরে কাছে গিয়ে দেখেন মানুষের পা বের হয়ে আছে। ফিরে এসে বিষয়টি গ্রামের অন্যান্যদের জানালে খবর দেয়া হয় পুলিশে।খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনার ফলে পৌঁছে মাটি খুঁড়ে দুটি মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পর তাদের পরিচয় পাওয়া যায়। নিহত গৃহবধূর নাম জাহেনা আক্তার (৩২) এবং তার ৩ বছরের শিশু কন্যা সামিয়া। জাহেনা পাশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পরেশ উল্লাহ মাতবরের পাড়ার আমজাদ হোসেনের স্ত্রী।
সেখানে এসে ওই নারী ও শিশুর পরিচয় নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে তারা একটি কুকুরকে মাটি খুঁড়ে মরদেহের পা কামড়াতে দেখে। তাৎক্ষণিক বিষয়টি কোতয়ালী থানা পুলিশকে অবৈধ করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে লাশ দুটির সন্ধান পায়।