নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ওল্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব খিলগাঁও মডেল কলেজ’ (ওসাক)-এর উদ্যোগে আয়োজিত নৌবিহার এক আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও সংগঠনের প্রধান উপদেষ্টা হাবিবুর রশীদ হাবিবের সার্বিক দিকনির্দেশনায় গত ২ তারিখ সকাল ৯টায় প্রায় দেড় শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে এ দিনব্যাপী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ওসাকের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল আলীম পান্নার উপস্থিতি এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানুর সঞ্চালনায় এতে অংশ নেন খিলগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ আকন্দ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ওসাকের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মাহফুজুর রহমান, উপদেষ্টা আরিফুর রহমান মৃধা, মূল উদ্যোক্তা সাংবাদিক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ ভূঁইয়া হাবিব, ফাউন্ডার অ্যাডমিন ইকবাল হোসেন রানা ও ওয়াহিদুর রহমান ডলার, সহ-সভাপতি কামরুজ্জামান বাবু, কাজী রিপন, জহির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল খান ও শিশির, অর্থ সম্পাদক আরমান, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান এবং প্রচার সম্পাদক সাইফুলসহ অনেকে। অনুষ্ঠানটির সফল সমাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানু বলেন, “আমাদের প্রিয় ওসাক পরিবারের এই নৌবিহার শুধু একটি ভ্রমণ ছিল না, এটি ছিল সব পুরনো বন্ধুদের অকৃত্রিম ভালোবাসার এক অনন্য পুনর্মিলনী। সবার সহযোগিতায় এই সুন্দর আয়োজনটি সফল হয়েছে এবং ভবিষ্যতে ওসাকিয়ানদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় রাখতে আমরা আরও বড় পরিসরে এমন বর্ণিল কার্যক্রম অব্যাহত রাখব।