ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় ফজল শেখ  (৬৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ফজল শেখ ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলীয়াবাদ গ্রামের নুর প্রামাণীকের ছেলে। তিনি একটি হত্যা মামলায় হাজতি হিসেবে কারাগারে ছিলেন।

ফরিদপুরের জেল সুপার সাখাওয়াত হোসেন  জানান ,মঙ্গলবার রাত ১টা ৫ মিনিটের দিকে নিম্ন রক্তচাপ নিয়ে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে দ্রুত  তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।তিনি আরও বলেন, চিকিৎসকের দেওয়ার তথ্য মতে তার মৃত্যুর কারণ হিসেবে অপরিবর্তনীয়ভাবে শ্বাস-প্রশ্বাস ও হৃদ্‌যন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং হৃদ্‌যন্ত্রজনিত শকে’ উল্লেখ করা হয়েছে। ফজল শেখের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দায়ের করা ১৪ নম্বর মামলায় জিআর-৬৭/২৫, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *