ছেলেরা একাই কেন সব মজা নেবে?’—মার্শাল আর্ট শিখে শোভিতা

বিনোদন ডেক্স:

তামিল পরিচালক পা রঞ্জিতের নতুন ছবি ‘ভেটুভাম’-এ একদম নতুন রূপে ফিরছেন দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালা। ছবিটিতে তাকে মার্শাল আর্ট বা শারীরিক কসরত ভিত্তিক মারামারি করতে দেখা যাবে।

সম্প্রতি এনডিটিভি ‘যুব ২০২৬’ অনুষ্ঠানে নিজের এই নতুন অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি। সেই অভিজ্ঞতা এতটাই ভালো লেগেছে যে, এখন নাচের চেয়েও মার্শাল আর্টকে বেশি উপভোগ করছেন এ অভিনেত্রী। এমনকি মজার ছলে প্রশ্নও ছুড়ে দিয়েছেন—‘ছেলেরা একাই সব মজা নেবে কেন?’

ভেটুভাম’ একটি অ্যাকশন ও সায়েন্স-ফিকশন (বিজ্ঞান কল্পকাহিনী) নির্ভর ছবি। এর গল্প গড়ে উঠেছে তিনটি ভিন্ন সময়কে ঘিরে। ছবিতে শোভিতার সঙ্গে আরও অভিনয় করছেন ভি আর দিনেশ এবং আর্য।

এই ছবির জন্যই শোভিতাকে প্রথমবার মার্শাল আর্ট শিখতে হয়েছে। এ নিয়ে তিনি বলেন, ভারতে কালারিপায়াত্তুর মতো দারুণ সব ঐতিহ্যবাহী মার্শাল আর্ট রয়েছে, যা সবারই চেষ্টা করে দেখা উচিত।

তিনি জানান, এই প্রশিক্ষণ শুধু শরীর নয়, তার মনকেও অনেক হালকা ও সতেজ করে তুলেছে।

তার মতে, মার্শাল আর্টের অনুশীলন তাকে চাপ ও মানসিক উত্তেজনা থেকে অনেকটা মুক্ত করেছে। শরীরচর্চার পাশাপাশি নিজের মন ও শরীর সম্পর্কে নতুন ধরনের সচেতনতা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত শোভিতাকে তাই প্রশ্ন করা হয়—নাচ আর মার্শাল আর্টের মধ্যে যদি একটিকে বেছে নিতে হয়, তাহলে কোনটিকে বেছে নেবেন?

জবাবে অভিনেত্রী বলেন, এমন উত্তর দেবেন বলে নিজেও আগে ভাবেননি। কিন্তু মার্শাল আর্টের অনুশীলনে যে ধরনের চাপমুক্তি পেয়েছেন, সেটি তাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। ফলে আপাতত নাচের চেয়ে মার্শাল আর্টকেই বেশি উপভোগ করছেন তিনি।

এরপরই রসিকতার সুরে শোভিতা বলেন, ‘ছেলেরা একাই কেন সব মজা নেবে?’ তার এই মন্তব্যটি মূলত মার্শাল আর্টের প্রতি তার নতুন আগ্রহ ও প্রশিক্ষণের অভিজ্ঞতাকে ঘিরে করা মজার মন্তব্য।

ছোটবেলা থেকে নাচ শিখলেও এখন তিনি নাচের চেয়ে মার্শাল আর্টকেই বেশি পছন্দ করছেন। মজার ছলে তিনি বলেন, ‘ছেলেরা যদি অ্যাকশন করতে পারে, তবে মেয়েরাই বা পিছিয়ে থাকবে কেন?’

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় থাকা ‘ভেটুভাম’ ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার এবং অ্যাকশন দৃশ্যগুলোর দায়িত্বে আছেন জনপ্রিয় স্টান্ট পরিচালক দিলীপ সুব্বরায়ণ। ছবিটি এ বছরের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *