স্পোর্টস ডেক্স :
ক্রিকেটে হ্যাটট্রিক করা বিরল এক কীর্তি। টানা তিন বলে তিন ব্যাটারকে সাজঘরে ফেরানো কঠিন কাজ। আর সেই কীর্তি যদি ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই আন্তর্জাতিক ফরম্যাটেই করা যায়, তাহলে সেটি হয়ে যায় আরও বিশেষ অর্জন।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র পাঁচজন বোলার এই নজির গড়েছেন। চলুন তাদের নাম জেনে নেওয়া যাক-
ব্রেট লি
এই তালিকার প্রথম নাম অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা ব্রেট লি। ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এরপর ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে হ্যাটট্রিক করে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও একই কীর্তি গড়েন। তার টি-টোয়েন্টির হ্যাটট্রিকটি ছিল এই ফরম্যাটের আন্তর্জাতিক ইতিহাসে প্রথম।

লাসিথ মালিঙ্গা
শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা এই তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম। ওয়ানডেতে তার হ্যাটট্রিকের সংখ্যা তিনটি—২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০১১ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে এবং একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি হ্যাটট্রিক করেন তিনি। এরপর ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও হ্যাটট্রিক করে চার বলে চার উইকেট নেওয়ার অবিশ্বাস্য কীর্তি গড়েন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মালিঙ্গার হ্যাটট্রিক পাঁচটি, যা সর্বোচ্চ।