চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নগরের কোতোয়ালী থানার নিউ মার্কেট বি ব্লকের তৃতীয় তলায় একটি কাপড়ের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসেন।চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *