নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় পাঁচ পাচারকারীকেও আটক করা হয়েছে। একইসঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়।
সোমবার বিকালে চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে সিমেন্টসহ ওই ৫ পাচারকারীকে আটক করা হলেও মঙ্গলবার কোস্টগার্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। এ সময় কার্গো বোটসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা সিমেন্টের ওজন ৩৭ হাজার ৫শ কেজি এবং আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৭৫ হাজার টাকা।
কোস্টগার্ড জানায়, এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলার প্রস্তুতি চলমান। এছাড়া সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে