ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুল হকের (৩৮) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দানাজপুর কোম্পানির আওতাধীন সীমান্ত এলাকায় মরদেহ হস্তান্তর করা হয়।

এর আগে শনিবার ভোরে পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় বিএসএফের গুলিতে আসাদুলসহ তিন বাংলাদেশি যুবক আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুলের মৃত্যু হয়।

এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং বিএসএফের প্রতিনিধিরা অংশ নেন। পরে আইনি প্রক্রিয়া শেষে আসাদুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে পীরগঞ্জের চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপির কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের ১২১ ব্যাটালিয়নের বসুদেবপুর কোম্পানির ৬৩/চকশিবানন্দ ক্যাম্পের বিএসএফের টহল দল গুলি চালায়।

এ ঘটনায় আসাদুল ছাড়াও মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) গুলিবিদ্ধ হয়ে আহত হন। আসাদুল পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে। মোস্তাকিম একই ইউনিয়নের উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে। শ্রী উদা রায় উত্তর ইন্দ্রইল গ্রামের নারায়ণের ছেলে।

বিজিবি জানিয়েছে, আহত মোস্তাকিম ও শ্রী উদাকে বিএসএফ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *