এআই নিয়ে ভীতি ছড়ানো ব্যক্তিদের সমালোচনায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেক্স :

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যারা সতর্কবার্তা ছড়াচ্ছে তাদের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রযুক্তিটির উন্নয়ন ধীর করা নিয়ে যারা কথা বলছেন, তাদেরকে তিনি ‘নেগেটিভ ফোর্স’ বলেও উল্লেখ করেন।

আয়ারল্যান্ড সফরের সময় রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, অনেক নেগেটিভ ফোর্স আছে। তারা এমন বিষয় সামনে আনছে, যেগুলো সামনে আনা উচিত নয়। তারা এমন বিষয়ও তুলে ধরছে, যা

অ্যানথ্রোপিকের সদ্য সাবেক কর্মী জ্যাকব কক্সনের একটি দাবির পর ট্রাম্প এই মন্তব্য করলেন। কক্সন বলেছিলেন, ওপেনএআই ও অ্যানথ্রোপিক এমন মডেল তৈরির প্রতিযোগিতায় নেমেছে, যা মানুষের জীবনকে বিপন্ন করতে পারে।

কক্সনের ওই দাবির পর ‘সুপারইন্টেলিজেন্ট’ কম্পিউটার সিস্টেমের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এর পরিপ্রেক্ষিতে এআই উন্নয়নের গতি কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেই।

ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও এক্সএআইয়ের ইলন মাস্কও এতে সহমত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *