স্পোর্টস ডেক্স :
ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার আইসিসির শাস্তির মুখে পড়েছে পাকিস্তান। সিরিজের তৃতীয় টেস্টে মন্থর ওভার রেটের কারণে বাবর আজমদের ১১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি দলের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি জানিয়েছে, অতিরিক্ত সময় দেওয়ার পরও পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে ১১ ওভার শেষ করতে পারেনি। এ কারণে ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে শাস্তির সিদ্ধান্ত দেন। আম্পায়ারদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা করা যায়। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে প্রতি ঘাটতি ওভারের জন্য এক পয়েন্ট করে কেটে নেওয়া হয়। সেই হিসাবে পাকিস্তানের ১১ পয়েন্ট বাদ গেছে।
এই শাস্তির ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও নিচে নেমে গেছে পাকিস্তান। নয় টেস্টে মাত্র দুটি জয় পেয়েছে তারা, হেরেছে সাতটি। সব মিলিয়ে তাদের ১৯ পয়েন্ট কাটা হয়েছে। ফলে পাকিস্তানের সংগ্রহ এখন মাত্র ৫ পয়েন্ট, পয়েন্টের শতাংশ ৪.৬৩
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, এই শাস্তির কারণে পাকিস্তান পয়েন্ট তালিকার তলানিতে নেমে গেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে কোনো দলের পয়েন্ট ও পয়েন্টের শতাংশ এত কম ছিল না বলেও উল্লেখ করা হয়েছে।