ব্যক্তিজীবন গোপন রেখে শুটিং, পরিণীতির নতুন যাত্রা শুরু

বিনোদন ডেক্স :

মা হওয়ার কারণে অভিনয় থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। বিরতি কাটিয়ে অবশেষে পর্দায় ফিরছেন ‘ইশকজাদে’, ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘কিল দিল’, ‘গোলমাল এগেইন’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, ‘কেশরি’, ‘উচাই’, ‘সায়না’, ‘মিশন রানীগঞ্জ’সহ একাধিক আলোচিত সিনেমার এই অভিনেত্রী।

তবে এবার সিনেমা নয়, ওয়েব সিরিজ দিয়ে শুরু করছেন অভিনয় ক্যারিয়ারের নতুন যাত্রা  সমসাময়িক তারকাদের অনেকে যখন ওটিটি মাধ্যমে কাজ করে সুনাম কুড়িয়েছেন, তখনও বিনোদনের এই মাধ্যমে কাজ করা হয়ে ওঠেনি পরিণীতির। এবার সেই খরা কাটতে যাচ্ছে ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজের মাধ্যমে।

সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, নেটফ্লিক্সের মুক্তি প্রতীক্ষিত ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন পরিণীতি চোপড়া। সিরিজের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একটি চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন অভিনেত্রী।

পরিণীতি জানিয়েছেন, ওয়েব সিরিজের শুটিং শুরু হওয়ার পরই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। দেখতে দেখতে রাঘব-পরিণীতির ছেলের বয়স দশ মাস। সেই সুবাদে এক বছর পেরনোর আগেই অভিনয়ে হাতেখড়ি হয়ে গেছে পরিণীতির ছেলে নীরেরও।

অভিনেত্রী আরও জানিয়েছেন, পেশাদার অভিনেত্রী হিসেবে প্রজেক্টের কাজ চলাকালীন গর্ভাবস্থার কথা প্রকাশ্যে আনেননি। কারণ তিনি চাননি, ব্যক্তিগতজীবন কর্মজীবনকে প্রভাবিত করুক। দুর্গম পাহাড়ি রাস্তায় শুটিংয়ের সময় নির্মাতাদের প্রেগন্যান্সির কথা জানিয়েছিলেন পরিণীতি।ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছেলের সম্পর্কে নিজেই এই গোপন তথ্য শেয়ার করেছেন এই বলিউড তারকা। আসলে গর্ভাবস্থাতেই শুটিং চলেছে। সেই অর্থে নীরকে সঙ্গে নিয়েই কাজ করেছেন। একসঙ্গে ওটিটির দুনিয়ায় মা-ছেলের অভিষেক।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *