ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে ভারতীয় ১০ টন জিরা জব্দ

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় ১০ টন জিরা জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিজিবির ২৫ ব্যাটালিয়ন ও র‌্যাব যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন—ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়। দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে সরাইলের শাহবাজপুর এলাকায় বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় ১০ হাজার ২০ কেজি জিরা পাওয়া যায়।তিনি জানান, ট্রাকে থাকা ব্যক্তিদের জিরার বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তারা তা উপস্থাপন করতে পারেননি। পরে জিরাগুলো জব্দ করা হয় এবং ট্রাকে থাকা তিনজনকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *