মহেশখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালীতে বসতবাড়িতে ঢুকে শিল্পী রানী শীল (৫০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার খবর পাওয়া গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড় শীল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী রানী ওই এলাকার কালীমন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা রবীন্দ্র লাল সুশীলের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে রবীন্দ্রনাথ শীলের বাড়িতে চুরির উদ্দেশে অজ্ঞাত এক ব্যক্তি প্রবেশ করেন। বাড়িতে থাকা শিল্পী রানী চোরের উপস্থিতি টের পেয়ে তাকে জড়িয়ে ধরে ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন। একপর্যায়ে ওই ব্যক্তি শিল্পী রানী শীলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তার স্বামী রবীন্দ্রনাথ শীলসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের ছেলে শুভ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘যে মহেশখালীকে আমার মা-বাবা ভালোবেসে ওখান থেকে আসেনি। সে মহেশখালী আমার মায়ের মতো মানুষটাকে মেরে ফেলল, তাও সন্ধ্যা বেলায় আমার মাকে এভাবে হারাতে হবে জীবনে কখনো ভাবতে পারিনা। মাকে নিয়ে থানাতে কিন্তু মায়ের সামনে যাওয়ার সাহস নাই।

তিনি লেকেন, আমার মার একটা অসুখ নাই, পাড়ার সব মানুষের বিপদে আমার মা-বাবা ছিল, এতো বলেও আমরা ভাই-বোন ওদের আনতে পারিনি। এখন কি হবে? আমার সাজানো পরিবারটা শেষ করে দিল একদম।

এ ব্যাপারে মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *