সন্তান জন্মের পর বডি শেমিং, মুখ খুললেন বিপাশা

বিনোদন ডেক্স :

বলিউড অভিনেত্রী বিপাশা বসু মেয়ে দেবীর জন্মের পরে মাতৃত্বকালীন সময়ে হওয়া বডি শেমিং নিয়ে মুখ খুলেছেন।

২০২২ সালে বিপাশা মুটিয়ে যাওয়া বডি নিয়ে প্রচুর ট্রলের শিকার হন। সম্প্রতি এলে ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে বিপাশা নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সন্তান জন্মের পর নারীদের শরীর নিয়ে সমাজে অবাস্তব প্রত্যাশার সমালোচনা করেন এই অভিনেত্রী।

ফিটনেস ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিচিত এই অভিনেত্রী বলেন, এই সমাজ প্রত্যাশা করে সন্তান জন্মদানের পরপরই নারীদের শরীর আগের মতো হয়ে যাবে। বয়স কিংবা ব্যক্তিগত পরিস্থিতি কোনটাই বিবেচনায় নেওয়া হয় না।

বিপাশা বলেন, নারীদের শরীর নিয়ে এখনো যে ধরনের আলোচনা হয় তা বেশ অদ্ভুত। আপনি যখন সন্তান জন্ম দেন, এরপরপরই জাদুর মতো শরীর বিশের কোটায় ফিরে আসতে হবে। এমনকি বয়স ৪০ হলেও।

তিনি আরও বলেন, সন্তান জন্ম দেওয়ার পর যদি শরীর আগের অবস্থায় ফিরে না আসে তাহলে সেটা নিয়েও চলে সমালোচনা।

তবে এসব ট্রোলিং বা নেতিবাচক মন্তব্য তাকে দমিয়ে রাখতে পারেনি বলে জানান বিপাশা। নিজের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, নিজের জীবনের পথচলা সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন এবং কোন সময়ে কী সিদ্ধান্ত নিতে হবে, সেটিও তিনি জানেন। তাই বাইরের মানুষের সমালোচনা বা নেতিবাচক মন্তব্যকে তিনি খুব একটা গুরুত্ব দেন না।

নারীর শরীর নিয়ে সমাজের তৈরি করা অবাস্তব প্রত্যাশা নিয়েও নিজের মতামত তুলে ধরেন বিপাশা।

তার মতে, সন্তান জন্ম দেওয়ার পর একজন নারীর শরীরে নানা ধরনের পরিবর্তন আসা একেবারেই স্বাভাবিক বিষয়। সেই স্বাভাবিক পরিবর্তন নিয়ে কাউকে উপহাস করা কিংবা কটূক্তি করা কোনোভাবেই সংবেদনশীল বা মানবিক আচরণ হতে পারে না।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *