কঙ্গোর আনন্দঘন বিয়েবাড়িতে আগুনের তাণ্ডব, প্রাণ গেল ২২ অতিথির

নিজস্ব প্রতিবেদক :

কঙ্গোর রাজধানী কিনশাসার লিংওয়ালা এলাকায় এক রাতে আনন্দ উৎসব বদলে গেল বিষাদের ছায়ায়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে একটি বিয়েবাড়িতে হঠাৎ আগুন লেগে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন।

শনিবার সকাল পর্যন্ত জ্বলা এই আগুনে ঝলসে গেছেন আরও অনেকেই।

আগুন লাগার পর চারদিকে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনটির সরু গলি দিয়ে একসঙ্গে অনেকে বের হতে গিয়ে আটকা পড়েন। মানুষ যখন জীবন বাঁচাতে ছুটোছুটি করছিলেন, তখন একে অপরকে বাঁচানোর চেষ্টা চালান অনেকেই। অনেককে উদ্ধার করে রাস্তার পাশে শুইয়ে দেওয়া হয়, তবে তাদের মধ্যে কয়েকজনের ততক্ষণে আর প্রাণ ছিল না।

স্থানীয় মেয়র নরবার্ট মুশিঙ্গা জানিয়েছেন, এখন পর্যন্ত ২২ জনের লাশ পাওয়া গেছে। তবে উদ্ধারকাজ এগোলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

হঠাৎ কেন এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শনিবার সকালে দুর্ঘটনাস্থলে গিয়ে দেশের উপ-প্রধানমন্ত্রী জাকামিন শাবানি শোকে কাতর হয়ে একে এক বড় ট্র্যাজেডি বলে উল্লেখ করেন।

কিনশাসা শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বাড়িঘর তৈরি হয় বেশ অপরিকল্পিতভাবে। সেখানে আগুন নেভানোর তেমন উপযুক্ত ব্যবস্থাও থাকে না। ফলে শুষ্ক সময়ে প্রতি বছরই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে।

সূত্র: এপি

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *