আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :

বরগুনা জেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের সব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ব্যাংক হিসাব, এফডিআর, সঞ্চয়পত্র, শেয়ার, যানবাহন ও অন্যান্য আর্থিক সম্পদও অবিলম্বে অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনে দায়ের করা একটি মামলার তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়।শুক্রবার (২২ মে) বিকালে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বরগুনা জেলা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ. মো সাইফুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক সংসদ শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমিদখল, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ পূর্বক নিজের এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলার তদন্ত চলমান থাকায়, অভিযুক্ত আসামি নিজের এবং পরিবারের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি গোপনে হস্তান্তর বা অন্যত্র সরিয়ে ফেলার অপচেষ্টা করছেন। ফলে তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুর্নীতি দমন কমিশনের বিধিমালা ২০০৭ এর বিধি ১৮ মোতাবেক আসামির স্থাবর ও অস্থাবর সম্পদগুলো ক্রোক করতে পাবলিক প্রসিকিউটর বরগুনা আদালতে একটি আবেদন করেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *