আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় এক ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জামগড়া চিত্রশাইশ এলাকা থেকে ফাহিম হোসেন নামে ওই ফার্নিচার ব্যবসায়ীর মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে নিজ ভাড়া ঘরের বারান্দায় ফাহিম হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা– তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *