প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ছাত্র হত্যা মামলার আসামি শিবলী সাদিকের বিশ্বস্ত আব্দুস সবুর(তপন) অবাধে সক্রিয়:

 

​নবিন আহম্মেদঃ পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনে চাঞ্চল্যকর ছাত্র হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও পলাতক যুবলীগ নেতা শিবলী সাদিকের অত্যন্ত সক্রিয় ও বিশ্বস্ত কর্মী আব্দুস সবুর (তপন) চতুরতার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় অবাধে অবস্থান ও অপতৎপরতা পরিচালনা করছেন। হত্যা মামলার প্রধান আসামি শিবলী সাদিকের সবচেয়ে কাছের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত এই আব্দুস সবুর (তপন) নিজেকে আড়ালে রেখে বর্তমানে পাবনায় নিষিদ্ধ সংগঠনের যাবতীয় রাজনৈতিক অপতৎপরতার প্রধান অর্থ জোগানদাতার ভূমিকা পালন করছেন। অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে কৌশল বদলে চলাফেরা করলেও তিনি মূল কলকাঠি নাড়ছেন আড়াল থেকেই; পলাতক শিবলী সাদিকের সমস্ত অবৈধ উপার্জিত কোটি কোটি টাকা ও বিপজ্জনক অবৈধ অস্ত্রের বড় ভান্ডার বর্তমানে সংরক্ষিত রয়েছে সবুরের হেফাজতেই।

​পলাতক আসামি শিবলী সাদিকের সাথে নিয়মিত গোপনীয় যোগাযোগ ও মিটিং বজায় রেখে তিনি শুধু রাজনৈতিক মিটিং-মিছিলের গোপন খরচই জোগাচ্ছেন না, বরং আয়ের পথ সচল রাখতে স্থানীয় অপরাধ চক্র ও শীর্ষ মাদক ব্যবসায়ীদের সাথেও গভীর আঁতাত গড়ে তুলেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিবলী সাদিকের ছত্রছায়ায় পাবনার বিভিন্ন দপ্তরের ঠিকাদারি, টেন্ডারবাজি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে বিপুল সম্পদের মালিক হন এই সবুর, যা তিনি এখনো অব্যাহত রেখেছেন। এছাড়া ব্যক্তিগত জীবনেও তার বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাড়াছা তার নামে অস্ত্র মামলা চলমান রয়েছে। কোন এক অদৃশ্যের ছায়ায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা থেকে তার নাম অসে নাই। প্রশাসন এবং কথিত সাংবাদিকদের সাথে বন্ধুত্ব করে নিজেকে ভাল মানুষ সেজেছে। পাবনাবাসী সবাই জানে কে এই আব্দুস সবুর তপন? প্রশাসনের অগোচরে ও চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানো এবং হত্যা মামলার আসামি শিবলী সাদিকের এই মূল সহযোগী সবুরকে দ্রুত গ্রেফতার করে তার কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার না করা হলে পাবনা অঞ্চলে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন সচেতন নাগরিক।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *