সাবেক স্বামীর মামলা পাঁচ বছরের সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়া লাকি আক্তারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে তাঁ বিরুদ্ধে সাবেক স্বামী সাইদুল ইসলামের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত শুক্রবার রাত ১০টার দিকে দিকে নলছিটি পৌরসভার ফেরিঘাট এলাকার সুগন্ধা নদী থেকে লাকি ও তাঁর মেয়ে হুমায়রা আক্তার সায়মাকে (৫) উদ্ধার করা হয়। লাকি উপজেলার হারিকেলি এলাকার আজিজ মোল্লার মেয়ে। তিনি নলছিটি শহরের হোটেল ব্যবসায়ী আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সাবেক স্ত্রী। সম্প্রতি দুজনের ছাড়াছাড়ি হয়।

উদ্ধারের পর লাকি জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। কিছুদিন আগে দুজনের ছাড়াছাড়ি হয়। একমাত্র মেয়েকে নিয়েই তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন। কিন্তু সাবেক স্বামীর পরিবার তাঁকে নানাভাবে চাপ দেন, এমনকি মেয়েকেও নেওয়ার পাঁয়তারা করছিলেন। মানসিক যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন।

মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, ‘এক মাস আগে তার সঙ্গে আমার ছাড়াছাড়ি (ডিভোর্স) হয়েছে। সে আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে তাকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন। আমার মেয়ে সাঁতার জানে না, কিন্তু স্ত্রী সাঁতার জানে। যদি নলছিটি ফেরিঘাটের লোকজন দুইজনকে উদ্ধার না করতেন, তাহলে আমার মেয়ে ডুবে মারা যেতো, কিন্তু লাকি বেঁচে যেতেন।’

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, পাঁচ বছরের মেয়েশিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার শিশুটির বাবা শনিবার থানায় এজাহার দেন। পরে মামলা নথিভুক্ত করে লাকি আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *