সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার অপেক্ষা নতুন মহারণের

স্পোর্টস ডেক্স :

সুইজারল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাসে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ১২০ মিনিটের লড়াই শেষে সুইসদের ৩-১ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের দুটি গোলে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। সেমিফাইনালে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে জুড বেলিংহামের ইংল্যান্ড।

প্রথমার্ধেই ১-১ সমতায় ফেরে দুই দল। নির্ধারিত সময়ের শেষদিকে সুইজারল্যান্ড ১০ জনের দলে পরিণত হলেও সেই সময় গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে অতিরিক্ত সময়ে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখায় বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমে হুলিয়ান আলভারেজ দলকে এগিয়ে দেন, এরপর ম্যাচের একেবারে শেষদিকে লাউতারো মার্তিনেজ গোল করে জয় নিশ্চিত করেন।

এই জয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টায় ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *