কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোকছুদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোকছুদুজ্জামান

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোকছুদুজ্জামান

×

মো. মোকছুদুজ্জামান

সমকাল প্রতিবেদক

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২০:০০

বাংলাদেশ ব্যাংকের পরিচালক থেকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. মোকছুদুজ্জামান। সম্প্রতি তিনি এ পদোন্নতি পান। বর্তমানে তিনি একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের একটি গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক হিসেবে কর্মরত।

মোকছুদুজ্জামান ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং পরিদর্শন, বৈদেশিক মুদ্রা নীতি, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ও কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগে কাজ করেন। তিনি দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ তথা টাকশালের উর্ধ্বতন ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক এবং ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মোকছুদুজ্জামান। এছাড়াও তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিপ্লোমা এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেন।

মোকছুদুজ্জামান ২০২৫ সালের নভেম্বর থেকে গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক হিসেবে কর্মরত আছেন। দুর্দশাগ্রস্থ ব্যাংকটির স্থিতিশীলতা ও স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি গ্রাহক, অংশীজন এবং কর্মীদের কল্যাণের বিষয়টি নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *