সাবেক প্রেমিক দেবকে নিয়ে যা বললেন শুভশ্রী

বিনোদন ডেক্স :

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দীর্ঘ বিরতির পর অতীতের সব অভিমান ভুলে আবারও সাবেক প্রেমিক দেবের সঙ্গে পেশাদার কাজের মাধ্যমে একফ্রেমে ফিরছেন। অন্যদিকে ‘দেবশু ৭’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পাগলু অভিনেতা দেব। এবার তার পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি।

 

এর মধ্যেই ‘দেবশু৭’ সিনেমাটি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। নতুন এ সমীকরণ নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। শুভশ্রীকে নিয়ে দেবের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে বলে জানা গেছে।

একসময় দেব ও শুভশ্রী টালিউডের অন্যতম সফল অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটি ছিলেন। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ও ‘খোকাবাবু’র মতো বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এ তারকা জুটি। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তারা। এবার সব অভিমান ভুলে আবারও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত শুভশ্রীর। খুব শিগগির ‘দেবশু৭’ শুটিংয়ে নামছেন অভিনেত্রী।

সেই সঙ্গে রোববার (৫ জুলাই) থেকে শুরু হতে যাওয়া দেব সঞ্চালিত টেলিভিশন রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চেও অতিথি হিসেবে থাকছেন শুভশ্রী গাঙ্গুলী। এ নিয়েই সংবাদমাধ্যমে নানা কথা বলেছেন অভিনেত্রী।

দেবের পরিচালনায় কাজ করার অনুভূতি জানতে চাওয়া প্রসঙ্গে শুভশ্রী গাঙ্গুলী বলেন, বিষয়টি নিয়ে তিনি এক লাইনে কিছু বলতে চান না। বিষয়টি এমন— দেবের জন্য একটি দীর্ঘ সাক্ষাৎকার দেওয়া প্রয়োজন। কারণ তিনি এটি পাওয়ার যোগ্য। এক লাইনে কথা বললে কম হয়ে যাবে।

দেবের এ নতুন রূপ ও পরিচালনায় কাজ করাটা তিনি বেশ উপভোগ করছেন এবং একজন সহকর্মী হিসেবে অভিনেতার মেধার প্রশংসাও করেন এ অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *